আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার বৃদ্ধা, আটক ২ 

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ১১:৩৭ পিএম


আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার বৃদ্ধা, আটক ২ 
ছবি : আরটিভি

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী এক নারী। এ অভিযোগে স্থানীয় লোকজন তাজুল ইসলাম কালা (৩৫) ও রাজু (২৯) নামের দুই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (১৬ মে) ভোর ৫টার দিকে পূর্ব আহমেদপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হচ্ছেন পূর্ব আহমেদপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে তাজুল ইসলাম কালা ও একই গ্রামের আবুল কালামের ছেলে রাজু।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের আম বাগানে যান ওই বৃদ্ধা। তখন বাইরে হালকা অন্ধকার ছিল। ওই নারী বাগানের ভেতরে গেলে আগে থেকে ওত পেতে থাকা কালা ও রাজু তার মুখে চেপে ধরে। পরে বাগানের ভিতরে নিয়ে জোরপূর্বক ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে সকালে ভুক্তভোগী বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু সাঈদকে জানালে তিনি স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করে।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার সকালে আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission